ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ সংরক্ষণ করা হচ্ছে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ সংরক্ষণ করা হচ্ছে


আলোকিত বার্তা:সারাদেশে যারা প্রথম ডোজের টিকা নিয়েছে তাদের জন্য দ্বিতীয় ডোজ সংরক্ষণ করা হচ্ছে। পূর্বের অভিজ্ঞতার আলোকে আমরা দেখেছি যেসব টিকা একেবারে দিয়ে দেওয়ায় দ্বিতীয় ডোজের কোনো টিকা ছিল না। এতে করে দ্বিতীয় ডোজ পেতে অনেক দেরি হয়েছে।শুক্রবার কোভিড-১৯ ভ্যাকসিন ক্যাম্পেইন ২০২১ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম।

তিনি আরও বলেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে ৬ দিনে ৩২ লাখ মানুষকে টিকার আওতায় আনা হবে। এছাড়া ভোটার আইডি কার্ড জটিলতার কারণে ১৮ বছর উত্তীর্ণদের টিকা দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো সেটি থেকে সরে আসা হয়েছে। তবে পঁচিশ বছর থেকে বেশি যাদের বয়স তাদের টিকা দেওয়া হবে। পঞ্চাশের বেশি বয়স্ক নারী, শারীরিক প্রতিবন্ধী ও দূর্গম আর প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীদের অগ্রাধিকার দেওয়া হবে টিকা দেওয়ার ক্ষেত্রে।তিনি জানান, এই ক্যাম্পেইনে সারাদেশে ৪৬টি ইউনিয়নে ১০৫৪টি পৌরসভা এবং সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে ৩২৭০৬ জন টিকাদানকারী এবং ৪৮৪৫৯ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে একযোগে কোভিড-১৯ টিকা দেওয়া হবে।

Top