১ মাসের মধ্যে ১ কোটি ৪ লাখ টিকা আসবে - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

১ মাসের মধ্যে ১ কোটি ৪ লাখ টিকা আসবে


আলোকিত বার্তা:আগামী ১ মাসের মধ্যে ১ কোটি ৪ লাখ টিকা আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।বৃহস্পতিবার (৫ আগস্ট) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন বলেন, চলতি মাসের মধ্যেই কোভ্যাক্সের আওতায় ৩৪ লাখ সিনোফার্ম ও ১০ লাখ অ্যাস্ট্রেজেনেকা টিকা আসবে। আর আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ৬০ লাখ ফাইজার টিকা আসবে।

এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, যেকোনো সময় চীনের সঙ্গে টিকার যৌথ উৎপাদনে এমওইউ সই হবে।তিনি বলেন, সিনোফার্মের কাছে আমরা ৭৫ মিলিয়ন টিকার অর্ডার দিয়েছি। এর মধ্যে ১৫ মিলিয়নের টাকা আমরা দিয়ে দিয়েছি।

Top