বরাদ্দ অর্থ ব্যয়ে ব্যর্থ স্বাস্থ্য - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

বরাদ্দ অর্থ ব্যয়ে ব্যর্থ স্বাস্থ্য


আলোকিত বার্তা:গত ২০২০-২১ অর্থবছরে এক লাখ ৭২ হাজার ৫২ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে। এডিপিভুক্ত ১ হাজার ৯৪৬টি প্রকল্পের অনুকূলে এ অর্থ ব্যয় হয়। তবে করোনাকালেও বরাদ্দের অর্থ ব্যয়ে ব্যর্থ হয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ। তারা মোট বরাদ্দের ৫৭ শতাংশ ব্যয় করতে পেরেছে।গত অর্থবছরে মূল এডিপিতে বরাদ্দ ছিল ২ লাখ ৯ হাজার ৭১ কোটি টাকা। তার মধ্যে ৮২ দশমিক ২১ শতাংশ অর্থ ব্যয় হয়েছে।বুধবার (৪ আগস্ট) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে এসব তথ্য জানা গেছে।

২০২০-২১ অর্থবছরে (জুন-জুলাই) সংশোধিত এডিপি বাস্তবায়নে একাধিক মন্ত্রণালয় ও বিভাগের দুর্বল চিত্র পাওয়া যায়। এর মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের ৫৩টি প্রকল্পের আওতায় ১১ হাজার ৯৭৯ কোটি টাকা বরাদ্দ ছিল। যার মাত্র ৬ হাজার ৯৩৭ কোটি খরচ করতে পেরেছে বিভাগটি। বরাদ্দের মাত্র ৫৭ শতাংশ ব্যয় করতে পেরেছে তারা। চলমান করোনা মহামারির মধ্যেও ৫ হাজার ৪২ কোটি টাকা খরচ করতে পারেনি স্বাস্থ্যসেবা বিভাগ।গত অর্থবছরে স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ১৫টি প্রকল্পের আওতায় ১ হাজার ৮৮৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। যার মধ্যে খরচ হয়েছে ১ হাজার ৫৭৫ কোটি টাকা। এই খরচ মোট বরাদ্দের ৮৩ দশমিক ৫৫ শতাংশ। বিভাগটি ব্যয় করতে পারেনি ৩১০ কোটি টাকা।

এডিপি বাস্তবায়নে এগিয়ে যেসব মন্ত্রণালয় ও বিভাগ

এডিপি বাস্তবায়নে সবার চেয়ে এগিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বিভাগটি মোট বরাদ্দের চেয়ে ৪ শতাংশ বেশি অর্থ খরচ করেছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এডিপি বাস্তবায়ন হার ১০১ দশমিক ২৯ শতাংশ।এছাড়া, কৃষি মন্ত্রণালয় ৯৭ দশমিক ৫২ শতাংশ, বিদ্যুৎ বিভাগ ৮৯ দশমিক ৭১ শতাংশ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ৮৮ শতাংশ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রায় ৮৯ শতাংশ, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় ৮৯ শতাংশ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ ৯৭ শতাংশ, পরিবেশ ও বন মন্ত্রণালয় প্রায় ৮৭ শতাংশ, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় ৮৫ শতাংশ এবং সেতু বিভাগ প্রায় ৮৪ শতাংশ এডিপি বাস্তবায়ন করেছে।

এডিপি বাস্তবায়নে পিছিয়ে আরও যে ১০ মন্ত্রণালয়-বিভাগ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এডিপি বাস্তবায়ন করেছে ৩৫ দশমিক ৩২ শতাংশ, মন্ত্রিপরিষদ বিভাগ ৪১ দশমিক ৮৭ শতাংশ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ ৪৭ শতাংশ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ৪৮ শতাংশ, আইন ও বিচার বিভাগ ৫০ শতাংশ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ৫৩ দশমিক ৭১ শতাংশ, খাদ্য মন্ত্রণালয় ৫৫ দশমিক ৭১ শতাংশ, অর্থ বিভাগ ৫৮ দশমিক ৫৯ শতাংশ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ৪৪ দশমিক ৭৪ শতাংশ এডিপি বাস্তবায়ন করেছে।এ বিষয়ে জানতে চাইলে আইএমইডি সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, সংশোধিত এডিপি বাস্তবায়ন হারের প্রতিবেদন এখন ও চূড়ান্ত হয়নি। পরিকল্পনামন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। মন্ত্রী অনুমোদন করলেই এটা চূড়ান্ত হবে। মন্ত্রীর কাছ থেকে ফাইল এখনো আমাদের কাছে আসেনি।

Top