আইপি টিভির সংবাদ প্রচার-অনুমোদন নিয়ে যা বললেন - Alokitobarta
আজ : শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ নয়, সবাইকে বাংলাদেশী ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

আইপি টিভির সংবাদ প্রচার-অনুমোদন নিয়ে যা বললেন


আলোকিত বার্তা:দেশে কোনো ইন্টারনেট প্রটোকল টেলিভিশন বা আইপি টিভির অনুমোদন নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। সোমবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, দেশে অসংখ্য আইপি টিভি আছে যেগুলোর অনুমোদন নেই। আবেদন আহ্বান করা হয়েছে, ৬০০ এর মতো আবেদন পড়েছে। আমরা খুব সহসা এ মাসের মধ্যেই অনুমোদন দেব। যেহেতু আমরা অনুমোদন দেওয়া শুরু করিনি তাই কোনোটারই অনুমোদন নেই। এ সময় তিনি বলেন, চলতি মাসে ইন্টারনেট প্রটোকল টেলিভিশন বা আইপি টিভির অনুমোদন দেওয়া হবে।হাছান মাহমুদ বলেন, আমরা খুব সহসা আইপি টিভির অনুমোদন দেব। অনুমোদন দিলেও কোনো আইপি টিভি সম্প্রচার নীতিমালা অনুযায়ী সংবাদ পরিবেশন করতে পারবে না। আমাদের মূলধারার টিভিগুলোও শুরুতে সংবাদ পরিবেশনের অনুমোদন পায় না। প্রথমে ছয় মাস, এক বছর চালানোর পর আবার তাদের সংবাদ পরিবেশনের জন্য আবেদন করতে হয়, তখন তারা অনুমোদন পায়।

তথ্যমন্ত্রী বলেন, দেশে বহু আইপিটিভি চালু আছে এবং বহু আসবে বা হবে। যে যার মতো করে সংবাদ পরিবেশন করে বিভ্রান্তি ছড়াবে এটি কাম্য নয়। নীতিমালা পাস হয়েছে,আইপি টিভির নিবন্ধন এবং অনুমোদন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেবে। তবে তারা সংবাদ পরিবেশন করতে পারবে না।সম্প্রতি ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তারের প্রেক্ষাপটে ‘জয়যাত্রা’ নামে তার আইপি টিভিও বন্ধ করে দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, চ্যানেলটির কোনো অনুমোদন নেই।এ ব্যাপারে হাছান মাহমুদ বলেন, অন্য সবার মতো হেলেনা জাহাঙ্গীরের আইপি টিভিরও অনুমোদন নেই। কিছু আইপি টিভির বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অনেক সময় ব্যবস্থা গ্রহণ করা হয়।

Top