জাপান থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সাত লাখ ৮১ হাজার টিকা দেশে পৌঁছেছে - Alokitobarta
আজ : রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে শুল্ক না কমিয়ে দাম বৃদ্ধির পথেই হাঁটল সরকার

জাপান থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সাত লাখ ৮১ হাজার টিকা দেশে পৌঁছেছে


আলোকিত বার্তা:জাপান থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সাত লাখ ৮১ হাজার টিকা দেশে পৌঁছেছে।শনিবার দুপুরে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে হংকং এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় চালানে সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা দেশে পৌঁছায়।টিকাগুলো গ্রহণ করতে বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ ছাড়া আগামী ৩ আগস্ট একই স্থানে ও একই সময়ে অল নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইটে পরবর্তী অর্থাৎ তৃতীয় চালানের ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা দেশে আসবে।

২৪ জুলাই কোভ্যাক্স সুবিধার আওতায় জাপান সরকারের উপহার দেওয়া দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা দেশে পৌঁছায়।সে সময় জাপানের রাষ্ট্রদূত বলেন, আগামী ১ মাসের মধ্যে আরও প্রায় ২৮ লাখ টিকা জাপান থেকে বাংলাদেশে আসবে।জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি ১৫টি দেশের জন্য অ্যাস্ট্রাজেনেকার এক কোটি ১০ লাখ ডোজ টিকা কোভ্যাক্সের আওতায় দেওয়ার ঘোষণা দিয়েছেন।জাপানের উপহার পাবে এমন দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। তালিকা অনুযায়ী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ টিকা পাবে বাংলাদেশ।

Top