চীন উপহার দিয়েছে ১১ লাখ সিনোফার্মের টিকা - Alokitobarta
আজ : শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম কৌশলে বাজারে সয়াবিন চিনির কৃত্রিম সংকট সৃষ্টি করেছে কোম্পানি গুলো দল পুনর্গঠনে পুরোপুরি মনোযোগ দিচ্ছে বিএনপি দিন যত যাচ্ছে বেরিয়ে আসছে ঋণ জালিয়াতির ঘটনা,রেকর্ড লোকসানে ব্যাংক খাত অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে বোমা আতঙ্ক,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের

চীন উপহার দিয়েছে ১১ লাখ সিনোফার্মের টিকা


আলোকিত বার্তা:চীন থেকে ৫ দফায় মোট ৮১ লাখ সিনোফার্মের টিকা ঢাকায় এসেছে।এরমধ্যে চুক্তি অনুযায়ী বাণিজ্যিকভাবে কেনা টিকা এসেছে ৭০ লাখ।

আর চীন উপহার দিয়েছে ১১ লাখ।
চীন থেকে তিন দফায় বাণিজ্যিকভাবে কেনা টিকা এসেছে ৭০ লাখ। প্রথম দফায় ৩ জুলাই বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকা এসেছে। আর দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরও ২০ লাখ টিকা এসেছে। আর সব শেষে ২৯ জুলাই চীন থেকে টিকা এসেছে ৩০ লাখ। চীনের সিনোফার্ম কোম্পানির সঙ্গে প্রথম দফায় বাংলাদেশ সরকারের দেড় কোটি ডোজ টিকা কেনার চুক্তি হয়েছে। এই টিকা ধাপে ধাপে বাংলাদেশে আসবে। প্রথম দফায় দেড় কোটি ডোজ টিকা আসার পর দ্বিতীয় দফায় আরও দেড় কোটি ডোজ টিকা কেনার চুক্তি হতে পারে।এছাড়া বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।এদিকে চীন বাংলাদেশকে আরও ১০ লাখ টিকা উপহার হিসেবে দেবে। সম্প্রতি তাসখন্দে বাংলাদেশ ও চীনের পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক হয়েছে। সেসময় চীনা পররাষ্ট্র মন্ত্রী ওয়াং আই পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে এই উপহারের বিষয়টি জানিয়েছেন। তবে সেই টিকা কবে আসবে সেটা এখনো জানা যায়নি।

Top