বিধিনিষেধ বাস্তবায়নে সমন্বয় সেল গঠন - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

বিধিনিষেধ বাস্তবায়নে সমন্বয় সেল গঠন


আলোকিত বার্তা:সারা দেশে করোনাভাইরাসের বিস্তার রোধে ১-৭ জুলাই সারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার।এই পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন করে বৃহস্পতিবার রাতে আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সমন্বয় সেলের সদস্যরা হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিজ মোমেনা খাতুন, স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মিজ উম্মে সালমা তানজিয়া, জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব আবু হেনা মোস্তফা জামান ও সশস্ত্র বাহিনী বিভাগের একজন প্রতিনিধি।কমিটির কার্যপরিধিতে বলা হয়, গঠিত সেল কোভিড-১৯ এর বিস্তার রোধে আরোপিত বিধিনিষেধ বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম সমন্বয় ও মাঠপর্যায়ের যোগাযোগ রক্ষা করবে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন।

 

Top