আ.লীগের ১৪৮, জাপার ৩ ও স্বতন্ত্র ৪৯ চেয়ারম্যান নির্বাচিত - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

আ.লীগের ১৪৮, জাপার ৩ ও স্বতন্ত্র ৪৯ চেয়ারম্যান নির্বাচিত


আলোকিত বাতা:প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের ১৪৮ জন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৮ ও প্রতিদ্বন্দ্বিতা করে ১২০), সংসদের বিরোধী দল জাতীয় পার্টির তিনজন, জাতীয় পার্টি (জেপি) তিনজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন এবং স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা ৪৯ জন প্রার্থী চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দেশের অন্যতম দল বিএনপি এই নির্বাচন বর্জন করেছে।গতকাল ২১ জুন ১৩ জেলার ৪১টি উপজেলার ২০৪ ইউপির মধ্যে ২০টি ইউপিতে ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকিগুলোতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটের আগেই কোনো প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী না থাকায় আওয়ামী লীগের ২৮ প্রার্থী বিজয়ী হন। মাঠপর্যায় থেকে নির্বাচন কমিশনে (ইসি) আসা ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

প্রথম ধাপের নির্বাচনে সহিংসতায় দুইজন নিহত হয়েছেন। ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে কেন্দ্রের বাইরে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হন।এছাড়াও বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করাকে কেন্দ্র করে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়।

Top