৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক


আলোকিত বার্তা:বহালকৃত রপ্তানি বাণিজিক লেনদেন বিষয়ক নীতি সহায়তার সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার(৭ জুন)বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।এতে বলা হয়েছে, নীতি সহায়তার অংশ হিসেবে রপ্তানি মূল্য প্রত্যাবাসন সময় ২১০ দিন পর্যন্ত রাখা হয়েছে। প্রযোজ্য সুদ হারে ব্যাক টু ব্যাক ঋণপত্রের সময়সীমা অতিরিক্ত ১৮০ দিন বাড়ানোর সুযোগ থাকছে। রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের অতিরিক্ত সময় ৯০ দিনের পরিবর্তে ১৮০ দিন পর্যন্ত বাড়ানো যাবে। এছড়া সাপ্লায়ার্স/বায়ার্স ক্রেডিটের আওতায় স্থাপিত ব্যাক টু ব্যাক ঋণপত্রের দায় পরিশোধের নিমিত্তে ইডিএফ থেকে ১৮০ দিন সময়ের জন্য অর্থায়ন সুবিধা নেওয়া যাবে মর্মে সার্কুলারে বলা হয়েছে। পাশাপাশি ২০২১ সালের ডিসেম্বর ৩১ পর্যন্ত সময়কালে বিজিএমইএ ও বিটিএমএ এর সদস্য মিলের জন্য ইডিএফ ঋণ সীমা মার্কিনডলার ৩০ মিলিয়ন থাকছে। বৈদেশিক মুদ্রায় স্থানীয় সরবরাহ বিল ব্যাংকের নস্টো (নস্টো অ্যাকাউন্ট বা হিসাব হলো বিদেশে ব্যাংকগুলোর সঙ্গে দেশীয় ব্যাংকের অ্যাকাউন্ট) হিসাবের মাধ্যমে পরিশোধ ব্যবস্থাও একই সময়ের জন্য বহাল থাকবে।

এ বিষয়ে ব্যাংক এমডিদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান আলী রেজা ইফতেখার বলেন, বাংলাদেশ ব্যাংকের নেওয়া ব্যবস্থা বৈদেশিক বাণিজ্যে স্বস্তি আনবে। আশা করি, আলোচ্য সময়ে সহায়তায় রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো তাদের সমস্যা কাটিয়ে উঠতে পারবে।এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলমান পরিস্থিতিতে রপ্তানিকারকদের স্বস্তি দিতে কিছু নীতি সহায়তার সময়সীমা আগের মতো বাড়ানো হয়েছে।

Top