আয়-ব্যয়ের হিসাব চেয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চিঠি - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

আয়-ব্যয়ের হিসাব চেয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চিঠি


আলোকিত বার্তা:আয়-ব্যয়ের হিসাব চেয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশনে (ইসি)। ৩১ জুলাইয়ের মধ্যে তাদের হিসাব জমা দিতে বলা হয়েছে।সোমবার (৭ জুন) ইসির উপ-সচিব মো. আব্দুল হালিম খান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজনৈতিক দলগুলোর কোন খাত থেকে কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, বিল-ভাউচারসহ তার পূর্ণাঙ্গ তথ্য কমিশনের নির্ধারিত একটি ছকে জমা দিতে হবে।

চিঠিতে বলা হয়, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের সংশ্লিষ্ট রাজনৈতিক দলের আর্থিক লেনদেন একটি রেজিস্টার্ড চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্মের মাধ্যমে নিরীক্ষা করে তার এক কপি কমিশনে জমা দিতে হবে। দলগুলোর সুবিধার্থে আয়-ব্যয়ের হিসাব কীভাবে দিতে হবে, তার একটা নমুনা ছকও ওই চিঠির সংগে যুক্ত করতে হবে।গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী পূর্ববর্তী পঞ্জিকা বছরে দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ৩১ জুলাইয়ের মধ্যে ইসির কাছে জমা দেয়ার বিধান রয়েছে। কোনো দল পরপর তিন বছর কমিশনে আর্থিক প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে, ইসির সেই দলের নিবন্ধন বাতিলের এখতিয়ার রয়েছে। বর্তমানে ইসিতে ৩৯টি দল নিবন্ধিত রয়েছে।

Top