প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিবের বন্ধু - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিবের বন্ধু


আলোকিত বার্তা:প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিবের বন্ধু। তিনি এবছর সামাজিক নিরাপত্তা খাতে ১ লাখ ৭ হাজার ৬১৪ কোটি টাকা বরাদ্দ করেছেন যা বাজেটের প্রায় ১৭ দশমিক ৪ শতাংশ।স্বেচ্ছাধীন তহবিল থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তার নির্বাচনী এলাকা সিলেটে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে একথা বলেন।সোমবার (৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।এসময় ১০ হাজার টাকা করে ৩৫ জনের মধ্যে ৩ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। এর আগে চলতি বছর ৬ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া গত ২ বছরে ২০ লাখ টাকা এ তহবিল থেকে বিতরণ করা হয়।ড. মোমেন বলেন, সিলেটে জমিহীন, গৃহহীনদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাড়ি বিতরণ করা হয়েছে। যারা এখনো পাননি তাদের পর্যায়ক্রমে দেওয়া হবে।

‘বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধী ভাতা এবং ভিজিএফ কার্ডের সুবিধা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় শুরু হয়েছে। মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ৫ হাজার টাকা দিয়ে শুরু হলেও প্রধানমন্ত্রীর নির্দেশে এখন প্রত্যেক মুক্তিযোদ্ধাকে প্রতি মাসে ২০ হাজার করে টাকা দেওয়া হবে।ড. মোমেন বলেন, করোনার মধ্যেও আমাদের স্থানীয় বাজার যথেষ্ঠ চাঙ্গা রয়েছে। প্রতিবেশী দেশের তুলনায় অর্থনৈতিক ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি। এভাবে এগিয়ে গেলে আমরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’, একটি উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারবো।পররাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ আওয়ামী লীগ সরকারকে তৃতীয়বার নির্বাচিত করায় আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করতে পেরেছি। এছাড়া উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছি।

Top