অর্থ পাচারকারীদের তথ্য নিজের কাছে নেই - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

অর্থ পাচারকারীদের তথ্য নিজের কাছে নেই


আলোকিত বার্তা:অর্থ পাচারকারীদের তথ্য নিজের কাছে নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এই সংক্রান্ত তথ্য কারও কাছে থাকলে তা সরকারকে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।সোমবার সম্পূরক বাজেটের ওপর আলোচনায় বিরোধীদলীয় সদস্যরা অর্থ পাচারের প্রসঙ্গ তুললে তিনি এ কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, কারা দেশের টাকা নিয়ে যায়, সেই তালিকা আমার কাছে নেই।বিরোধী সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, পাচারকারীদের নামগুলো আমাদের দেন। তাদের ধরা আমাদের জন্য সহজ হবে।

অর্থপাচার ঠেকাতে সরকারের সক্রিয় ভূমিকা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, এখনও পাচারকারীদের অনেকেই জেলে আছে।বিচার হচ্ছে।আগে যেমন ঢালাওভাবে চলে যেত, এখন তেমন নেই।এর আগে আলোচনায় বিএনপির রুমিন ফারহানা ও জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ অর্থপাচার নিয়ে কথ বলেন।

Top