সৌদি আরবের বাইরে থেকে কাউকে হজ পালনের অনুমতি দেয়া হয়নি - Alokitobarta
আজ : সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক বিচার শেষ হবে কবে ? মাদকের ৯৫ শতাংশ মামলা ঝুলে আছে কোন দলের প্রস্তুতি কেমন,ইউপি নির্বাচনের প্রথম ধাপ শুরু ২১ জানুয়ারি ভারত থেকে আনা চালে ক্যানসারের বিষাক্ত উপাদান, বিতরণ স্থগিত বিরোধী দল সংলাপে এলে জুলাই সনদ নিয়ে নমনীয় হতে পারে সরকার জামায়াত জোটের ঢাকা-খুলনা কুষ্টিয়া লংমার্চ আজ স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী ব্যর্থ, পদত্যাগ দাবি করলেন নাহিদ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ অনৈতিক সুবিধার গ্রহণের অভিযোগে ২৮ জন পুলিশ সদস্যকে ক্লোজড বাস্তবায়নে সক্ষমতা জরুরি,সমঝোতা-চুক্তি ইতিবাচক

সৌদি আরবের বাইরে থেকে কাউকে হজ পালনের অনুমতি দেয়া হয়নি


আলোকিত বার্তা:বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে গত বছর সৌদি আরবের বাইরে থেকে কাউকে হজ পালনের অনুমতি দেয়া হয়নি। পরিস্থিতির উন্নতি না হওয়ায় চলতি বছরও হজে যেতে পারবেন না বাংলাদেশীরা।বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।তবে আগামী বছরগুলোতে সুষ্ঠুভাবে হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী।তিনি বলেন, সব ধরনের সেবা প্রদানকারী সংস্থার জায়গা সংকুলান হয় না। ফলে হজ ক্যাম্প ভবনে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং হজ ক্যাম্পের অভ্যন্তরীণ অবকাঠামো সংস্কারের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

মুস্তফা কামাল আরো জানান, চলতি অর্থবছরে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় এক হাজার ইমামকে সুদমুক্ত ঋণ ও চার হাজার দুস্থ ইমামকে সাহায্য প্রদান করা হয়েছে।এ বছর সর্বোচ্চ ৬০ হাজার মানুষের অংশগ্রহণে হজ আয়োজনের সুপারিশ করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে ১৫ হাজার সৌদি নাগরিক এবং বিভিন্ন দেশে থেকে ৪৫ হাজার বিদেশি মুসল্লি হজে অংশ নিতে পারবেন।

Top