করোনাভাইরাসের মহামারীকালেও খাদ্য সংকট দেখা দেয়নি - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

করোনাভাইরাসের মহামারীকালেও খাদ্য সংকট দেখা দেয়নি


আলোকিত বার্তা:দেশে খাদ্যের ভাল উৎপাদন হওয়ায় করোনাভাইরাসের মহামারীকালেও খাদ্য সংকট দেখা দেয়নি বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।রবিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে অনলাইনে আয়োজিত বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ কথা জানান।সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও সংস্থা প্রধান সহ প্রকল্প পরিচালকরা অংশ গ্রহণ করেন।ড. আব্দুর রাজ্জাক বলেন, আমরা যে খাদ্যে অনেকটা স্বয়ংসম্পূর্ণ সেটা প্রমাণ হয়েছে। একদিকে গত আউশ ও আমন মৌসুমে চালের ফলন ভাল হয় নি, অন্যদিকে সরকারি ও বেসরকারিভাবে প্রয়োজনীয় চাল নানা কারণে আমদানি করা সম্ভব হয় নি।তিনি বলেন, করোনাভাইরাসের মহামারির কারণে অর্থনৈতিক মন্দা ও স্থবিরতায় বাংলাদেশে চরম খাদ্যসংকট দেখা দেবে, হয়তো দুর্ভিক্ষ দেখা দেবে বলে অনেকে ধারনা করেছিল। কিন্তু নিজস্ব উৎপাদন ভাল হওয়াতেই দেশে খাদ্য নিয়ে কোনো সংকট হয় নাই।

চালের দাম কিছুটা বেশি থাকায় সাধারণ মানুষের কষ্ট হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, গত আউশ ও আমন মৌসুমে বন্যার কারণে উৎপাদন কম হওয়ায় চালের দাম কিছুটা বেশি ছিল। এতে স্বল্প আয়ের ও সাধারণ মানুষের কিছুটা কষ্ট হয়েছে।তিনি বলেন, কিন্তু করোনাভাইরাসের মহামারি সত্ত্বেও দেশে এমনটা হয়নি যে দেশে দুর্ভিক্ষ চলছে, বাজারে গিয়ে চাল পাওয়া যায় নি। দেশে চালের উৎপাদন ভাল হওয়াতেই খাদ্যের চরম সংকট দেখা দেয় নি।এ বছর বোরোতে ২ কোটি ৫ লাখ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে । গত বছর উৎপাদন হয়েছিল ১ কোটি ৯৬ লাখ টন।সভায় জানানো হয়, চলমান ২০২০-২১ অর্থবছরের আরএডিপিতে কৃষি মন্ত্রণালয়ের আওতায় ৮২টি প্রকল্পের অনুকূলে মোট ২ হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দ আছে। এপ্রিল ২০২১ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি হয়েছে ৫৯ শতাংশ, যেখানে জাতীয় গড় অগ্রগতি ৪৯ শতাংশ।

Top