আগামী মাসেই সব ভাতা মোবাইল ব্যাংকিংয়ে - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

আগামী মাসেই সব ভাতা মোবাইল ব্যাংকিংয়ে


আলোকিত বার্তা:সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, আগামী মাসের মধ্যেই শতভাগ ভাতাভোগী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা পাবেন। একজন ভাতাভোগীও যাতে বাদ না পড়ে সেই লক্ষ্যে করোনা মহামারিকালীন চলমান বিধিনিষেধের মধ্যেও ভাতা কার্যক্রমের ডিজিটালাইজেশন ও মোবাইল ব্যাংকিং হিসাব খোলার কাজ চলমান রয়েছে।রোববার রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবনে সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়িত ক্যাশ ট্রান্সফার মডার্নাইজেশন (সিটিএম) প্রকল্পের আওতায় সারা দেশের সব জেলা ও উপজেলাসহ মাঠ পর্যায়ের সমাজসেবা কার্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম, প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) খুরশীদ আলম চৌধুরীসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সমাজকল্যাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ডিজিটাল বিপ্লব চলছে। দেশের অধিকাংশ মানুষের কাছে ইন্টারনেট সুবিধা পৌঁছে গেছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সেবাসমূহকে শতভাগ ডিজিটালকরণের কাজ চলমান রয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের ৬৩৪টি সমাজসেবা কার্যালয়ে আধুনিক কম্পিউটার সামগ্রী প্রদানের মাধ্যমে সেবা প্রদান আরও গতিশীল হবে।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিটুপি পদ্ধতিতে ভাতাভোগীদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা বিতরণের যে নির্দেশনা দিয়েছেন যে কোনো মূল্যে তা চলতি অর্থবছরের মধ্যে শতভাগ বাস্তবায়ন করতে হবে। কোনো ভুয়া বা দ্বৈত ভাতাভোগী যাতে ভাতা না পায় সে লক্ষ্যে সংশ্লিষ্টদের সতর্ক থাকার জন্য মন্ত্রী নির্দেশনা দেন।উল্লে­খ্য, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভাতা বিতরণ কর্মসূচিকে ডিজিটালাইজেশনের লক্ষ্যে বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায় ক্যাশ ট্রান্সফার মডার্নাইজেশন (সিটিএম) প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

Top