করোনা মহামারিতেও নির্বাচন আয়োজন করার পক্ষে নির্বাচন কমিশন - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

করোনা মহামারিতেও নির্বাচন আয়োজন করার পক্ষে নির্বাচন কমিশন


আলোকিত বার্তা:করোনা মহামারিতেও নির্বাচন আয়োজন করার পক্ষে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৯ মে কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে মঙ্গলবার (১১ মে) রাজধানী নির্বাচন ভবনে অনুষ্ঠিত ইসির বৈঠক থেকে এমন তথ্য জানা গেছে।বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, ‘সব নির্বাচন আমরা কন্টিনিউ করবো। করোনা পরিস্থিতি যতই খারাপ হোক না কেন। আমাদেরকে নির্বাচন করতেই হবে। লক্ষ্মীপুর-২ ও সিলেট-৩২ আসনে সিইসির ক্ষমতার পরবর্তী ৯০ দিনও পার হয়ে গেছে। আমরা চাচ্ছি কমিশন একমত হলে এসব নির্বাচন সম্পন্ন করে ফেলব।’

তিনি বলেন, ‘১৯ মে কমিশন সভা অনুষ্ঠিত হবে। সভায় ৪-৫টা এজেন্ডা আছে। ৩৭১টি ইউপি নির্বাচনসহ যেসব নির্বাচন ১১ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেগুলোতে নির্বাচন হবে। এগুলো ১৯ তারিখে সিদ্ধান্ত হবে।’জানা যায়, বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), ইসি সচিব, অতিরিক্ত সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, আইডিয়া প্রকল্পের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে চার নির্বাচন কমিশনারের কেউ বৈঠকে উপস্থিত ছিলেন না।

বৈঠকে কমিশনের বর্তমান কার্যক্রমের হালনাগাদ কার্যক্রমের খোঁজ নেয়া হয়। এ ছাড়া যেসব নির্বাচন স্থগিত আছে, যেগুলো মেয়াদ শেষ হচ্ছে সেগুলোর সম্পর্কে অবহিত করা হয়।আসন্ন কমিশন সভার আলোচ্যসূচির মধ্যে রয়েছে- লক্ষ্মীপুর-২ আসনের স্থগিতকৃত নির্বাচন, ষষ্ঠ ধাপের ১১টি পৌরসভাসহ প্রথম ধাপের ইউনিয়ন পরিষদের স্থগিতকৃত নির্বাচন, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য আসনের নির্বাচন, ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের সাধারণ নির্বাচন ও পৌরসভাসহ স্থানীয় সরকার পরিষদের অন্যান্য নির্বাচন, লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভা নির্বাচনের তদন্ত প্রতিবেদন এবং বিবিধ।

Top