আল আকসায় ইসরায়েলের হামলায় বাংলাদেশের নিন্দা - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

আল আকসায় ইসরায়েলের হামলায় বাংলাদেশের নিন্দা


আলোকিত বার্তা:আল আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী কায়দায় হামলা, শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনি পরিবারগুলোকে উচ্ছেদ করে ইসরায়েলি বসতি স্থাপনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ।সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মনে করে ইসরায়েলি বাহিনীর এসব ঘটনা মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন ও চুক্তির চরম লঙ্ঘন। এটি বিশ্বব্যাপী নিপীড়িত মানুষের অনুভূতিতেও আঘাত করেছে।

এ ধরনের সন্ত্রাসী হামলা ঠেকানো, দখলকৃত এলাকায় ব্যক্তিগত সম্পত্তি জোরপূর্বক জব্দ করা এবং যুদ্ধাপরাধ হতে পারে – এমন কর্মকাণ্ড থেকে ইসরায়েলকে বিরত রাখার কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বাংলাদেশ আহ্বান জানিয়েছে।পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের আগের সীমান্ত অনুযায়ী দুই রাষ্ট্র সমাধানের ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন গঠনের প্রতি বাংলাদেশ তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে।বাংলাদেশ ফিলিস্তিনের নাগরিকদের একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রগঠনের অলঙ্ঘনীয় অধিকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে আলোচনার মাধ্যমে ওই অঞ্চলে শানি্ত প্রতিষ্ঠার আহ্বান জানায়।

Top