শ্রমিকদের বেতন-বোনাস সোমবার, ছুটিতে থাকতে হবে কর্মস্থলে - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

শ্রমিকদের বেতন-বোনাস সোমবার, ছুটিতে থাকতে হবে কর্মস্থলে


আলোকিত বার্তা:গার্মেন্টসসহ সব শিল্প-কারখানার শ্রমিকদের সোমবারের মধ্যে বেতন বোনাস পরিশোধ করতে মালিকদের বলেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। পাশাপাশি ঈদের ছুটিতে শ্রমিকদের কর্মস্থলে থাকার কথাও জানান।রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলনকক্ষে আরএমজি–বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের(টিসিসি) সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, মালিকেরা আগামীকালের মধ্যে অবশ্যই শ্রমিক ভাইবোনদের বেতন-বোনাসসহ সব পাওনা পরিশোধ করবেন।তার এ কথার পর সভায় উপস্থিত মালিক প্রতিনিধিরা আগামীকালের মধ্যে প্রায় শতভাগ কারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আশ্বাস দেন।মন্নুজান সুফিয়ান বলেন, ঈদের সরকারি ছুটি তিন দিন। তবে ছুটি যে কদিনই নেন, অবশ্যই কর্মস্থলে থাকতে হবে। গার্মেন্টসসহ সব শিল্প-কারখানার শ্রমিকদের ছুটি পাওনা থাকলে কারখানা পর্যায়ে মালিক-শ্রমিক সমন্বয় করে সিদ্ধান্ত নেবেন।

Top