ধানসহ অন্যান্য ফসলের উৎপাদন প্রতি বছর বেড়েই চলছে - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

ধানসহ অন্যান্য ফসলের উৎপাদন প্রতি বছর বেড়েই চলছে


আলোকিত বার্তা:কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক বলেছেন,ধানসহ অন্যান্য ফসলের উৎপাদন প্রতি বছর বেড়েই চলছে।সরকারের নানামুখী উদ্যোগ ও ভর্তুকি দেয়ার ফলেই এটি সম্ভব হচ্ছে।বিশেষ করে চার দফায় সারের দাম কমানো বর্তমান সরকারের সিদ্ধান্ত।শুক্রবার টাঙ্গাইলের মধুপুরে ব্রাহ্মণবাড়ি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে উপজেলা কৃষক লীগ আয়োজিত ধান কাটা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।কৃষিমন্ত্রী বলেন, হাওরে প্রায় শতভাগ বোরো ধান কাটা শেষ হয়েছে।এ বছর সারা দেশে আনন্দমুখর পরিবেশে বোরো ধান কাটা চলছে। ইতোমধ্যে হাওরের প্রায় শতভাগ ধান কাটা শেষ হয়েছে। আশা করা যায়, সারা দেশে সফলভাবে ধান কাটা শেষ করা যাবে।

মন্ত্রী আরও বলেন,এখন দেশে বোরো মৌসুমে সবচেয়ে বেশি ধান হয়।একসময় এ মৌসুমে তেমন কোনো ধান হতো না।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেচ ব্যবস্থার সম্প্রসারণ,সেচের মূল্য হ্রাস,সারের দাম হ্রাস,বীজ,কীটনাশকসহ অন্যান্য কৃষি উপকরণ সহজলভ্যকরণ এবং নতুন উন্নত জাতের ও প্রযুক্তি উদ্ভাবনের ফলেই এটি সম্ভব হয়েছে।

Top