খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার কোনো সুযোগ নেই - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার কোনো সুযোগ নেই


আলোকিত বার্তা:আইনের বাইরে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেণ, আইনের বাইরে গিয়ে বিদেশে যাওয়ার সুযোগ নেই। এজন্য বিএনপি চেয়ারপারসনের আবেদন মঞ্জুর করতে পারছি না। বিষয়টি তাদের জানিয়ে দেয়া হবে।আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে তিনি বলেন, আইন মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে, ফৌজদারী কার্যবিধির ৪০১ ধারার অধীনে খালেদা জিয়াকে বিদেশে যেতে দেওয়ার কোনো সুযোগ নেই।

এর আগে সকালে খালেদা জিয়ার বিদেশে যাওয়ার আবেদনসংক্রান্ত ফাইলে মতামত জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায় আইন মন্ত্রণালয়।গত সোমবার থেকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি করোনা পরবর্তী নানা জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেয়ার অনুমতি চেয়ে পরিবারের পক্ষে সরকারের কাছে আবেদন করা হয়।

Top