নিজ অবস্থানে থেকে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করুন - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

নিজ অবস্থানে থেকে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করুন


আলোকিত বার্তা:প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংক্রমণ রোধে ঘোরাঘুরি না করে পবিত্র ঈদুল ফিতর নিজ নিজ অবস্থানে থেকে উদযাপন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ভ্রমণ করোনাভাইরাসের বিস্তার আরও বাড়িয়ে তুলতে পারে। সুতরাং স্বাস্থ্য সুরক্ষা প্রটোকলগুলো বজায় রাখতে এবং অত্যন্ত জরুরি না হলে ভ্রমণ থেকে বিরত থাকতে সবার প্রতি আমার অনুরোধ রইল।নৌ পরিবহণ মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার ‘নবসৃষ্ট অবকাঠামো ও জলযান’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গণভবন থেকে নৌ পরিবহন মন্ত্রণালয় এবং পটুয়াখালীর পায়রা বন্দরের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে উন্নয়ন প্রকল্পগুলো উদ্বোধন করেন তিনি। অবকাঠামো ও জলযানের মধ্যে রয়েছে- বিআইডব্লিউটিএর ২০টি কাটার সাকশন ড্রেজার, ৮৩টি ড্রেজার সহায়ক জলযান, প্রশিক্ষণ জাহাজ ‘টিএস ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদা ভাই)’, বিশেষ পরিদর্শন জাহাজ ‘পরিদর্শী’, নবনির্মিত নারায়ণগঞ্জ ড্রেজার বেজ; বিআইডব্লিউটিসির দুটি উপকূলীয় যাত্রীবাহী জাহাজ ‘এমভি তাজউদ্দীন আহমদ’ এবং ‘এমভি আইভি রহমান’, পায়রা বন্দর কর্তৃপক্ষের ‘পায়রা আবাসন’ পুনর্বাসন কেন্দ্র এলাকায় ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের মাঝে ৫শ পাকা বাড়ি বিতরণ এবং পাবনা, বরিশাল, রংপুর ও সিলেট মেরিন একাডেমি।

প্রধানমন্ত্রী বলেন, ‘জীবন সবার আগে। বেঁচে থাকলে আত্মীয়স্বজনের সঙ্গে দেখা হবে। জীবনের ঝুঁকি নিয়ে ঈদ উপলক্ষ্যে সবাই ছোটাছুটি না করে যে যেখানে আছেন সেভাবেই ঈদটা উদযাপন করেন। আর যারা বিত্তশালী আছেন তারা যদি দুস্থদের সহযোগিতা করেন সেটা আরও বেশি সওয়াবের কাজ হবে। নৌযানে যাতায়াতকারী এবং পরিচালনাকারী সবাইকেই সতর্ক থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।’ প্রধানমন্ত্রী নৌযানে কাউকে অতিরিক্ত যাত্রী হয়ে না ওঠার এবং নৌযানের নিরাপত্তা বজায় রাখতে যাত্রী, মালিক এবং নৌযান কর্তৃপক্ষসহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, করোনা যাতে সারা দেশে ছড়িয়ে না পড়তে পারে সেজন্য সবার প্রতি আমার অনুরোধ-স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত না করারও আহ্বান জানাচ্ছি।তিনি বলেন, কে যে সংক্রমিত সেটা আপনি জানেন না। কাজেই এ যাতায়াতটা করতে গেলেই সে যখন অন্য জায়গায় যাবে তখন আরও অনেক লোককে করোনা সংক্রমিত করবে এবং তাদের জীবন নিয়ে সংশয় সৃষ্টি করবে। সেজন্যই সরকার যাতায়াত সীমিত করার পদক্ষেপ নিয়েছে। বিপদ এলে ধৈর্য ধরতে হবে।’

আনরেজিস্টার্ড এবং ফিটনেসবিহীন নৌযান যেন চলাচল করতে না পারে সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার জন্য নৌ পরিবহণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে যদি জলযানগুলো পরিচালনা করতে পারি তাহলে দুর্ঘটনা হ্রাস পাবে।তিনি বলেন, করোনা মহামারি বিশ্বব্যাপী চলছে। এ সময়ে দেশের মানুষের যেন খাদ্যাভাব না হয়, কোনো কষ্ট না হয় সেদিকে সবাইকেই দৃষ্টি দিতে হবে এবং এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না।প্রধানমন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ মানুষকে সত্যই খুব কষ্ট দিচ্ছে। সরকার একে প্রতিরোধ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে হতদরিদ্র ৩৬ লাখ ৫০ হাজার মানুষের জন্য নগদ আড়াই হাজার টাকা করে আর্থিক সুবিধা প্রদান করা হয়েছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকেও খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। অনুষ্ঠানে নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সার্বিক কর্মকাণ্ডের ওপর একটি ভিডিও চিত্র পরিবেশিত হয়। প্রধানমন্ত্রীর পক্ষে স্থানীয় সংসদ সদস্যরা ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে নতুন বাড়ির চাবি ও দলিল হস্তান্তর করেন। এ প্রকল্পে মোট ৩৪২৩টি পরিবারকে পুনর্বাসিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Top