জাতীয় অধ্যাপক হলেন ৩ বিশিষ্ট শিক্ষাবিদ - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

জাতীয় অধ্যাপক হলেন ৩ বিশিষ্ট শিক্ষাবিদ


আলোকিত বার্তা:একজন শিক্ষক এবং দু’জন চিকিৎসাবিদকে জাতীয় অধ্যাপক নিয়োগ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উক্ত শিক্ষা বিভাগ বুধবার (০৫ মে) এই নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।প্রফেসর এমিরেটাস ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বারডেম) প্রফেসর ডা. এ কে আজাদ খান এবং বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির প্রেসিডেন্ট এবং গ্যাস্ট্রোলিভার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রফেসর ডা. মাহমুদ হাসানকে জাতীয় অধ্যাপক নিয়োগ দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, জাতীয় অধ্যাপক (নিয়োগ, শর্তাবলী ও সুবিধাদি) সিদ্ধান্তমালা, ১৯৮৯ অনুযায়ী তিনজন বিশিষ্ট ব্যক্তিকে পাঁচ বছরের জন্য জাতীয় অধ্যাপক নিয়োগ করা হলো।নিয়োগপ্রাপ্ত জাতীয় অধ্যাপকগণ সিদ্ধান্তমালা, ১৯৮১ অনুযায়ী নিযুক্ত পদের দায়িত্ব পালন করবেন এবং সম্মানী ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।

Top