খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশে দোয়া ও প্রার্থনা কর্মসূচি ঘোষণা - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশে দোয়া ও প্রার্থনা কর্মসূচি ঘোষণা


আলোকিত বার্তা:করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আগামীকাল জুমার নামাজের পর সারাদেশে মসজিদে মসজিদে দোয়া মাহফিল ও বিভিন্ন উপাসনালয়ে প্রার্থনার কর্মসূচি ঘোষণা করেছে দলটি।বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।তিনি বলেন, আগামীকাল শুক্রবার পবিত্র জামাতুল বিদার দিন আছে। সারাদেশে সব মসজিদ, বিভিন্ন প্রার্থনালয় যেগুলো আছে অন্যান্য ধর্মের, সেগুলোতে আমাদের সব ইউনিটগুলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দোয়া অনুষ্ঠান করবেন, প্রার্থনা সভা করবেন। আমি সব ইউনিটের নেতা-কর্মীদের প্রতি অনুরোধ করছি যে, তারা যেন জনগণকে নিয়ে দেশনেত্রীর রোগমুক্তির জন্য দোয়া চান।

সারাদেশে করোনাভাইরাসে মারা যাওয়া বিএনপি নেতা-কর্মীদের পরিবারকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার দিতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে মহানগর বিএনপির ১০ নেতাকর্মীর পরিবারের সদস্যদের হাতে ঈদের উপহার তুলে দেন বিএনপি মহাসচিব।এ পর্যন্ত সারা দেশে বিএনপির ৪২৫ জন নেতা-কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে অনুষ্ঠানে জানানো হয়।বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের পরিচালনায় অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও বক্তব্য দেন।অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মুন্সি বজলুল বাসিত আনজু, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, যুবদলের এসএম জাহাঙ্গীর, ছাত্রদলের ফজলুর রহমান খোকন, বিএনপির আতিকুর রহমান রুমন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Top