আন্তঃব্যাংক লেনদেনের নতুন সময়সূচি - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

আন্তঃব্যাংক লেনদেনের নতুন সময়সূচি


আলোকিত বার্তা:কোভিড-১৯ পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন ব্যাংকিং ও পরিশোধ সেবা কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে আন্তঃব্যাংক লেনদেনের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।বুধবার (২১ এপ্রিল) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।এতে বলা হয়েছে, দৈনন্দিন বিশেষ ব্যাংকিং সেবার জন্য পরিশোধ প্ল্যাটফর্মগুলোর কার্যক্রম নতুন সময়সূচিতে সম্পন্ন হবে।বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজের (বিএসিএইচ) মাধ্যমে লেনদেনের উচ্চমূল্যের চেক (হাই ভ্যালু ক্লিয়ারিং প্রেজেন্টমেন্ট কাট অফ টাইম) বেলা সাড়ে ১১টার মধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠাতে হবে এবং লেনদনে সম্পন্ন হবে (রিটার্ন কাট অফ টাইম) দুপুর ১টার মধ্যে।

সাধারণ মূল্যের চেক (রেগুলার ভ্যালু ক্লিয়ারিং প্রেজেন্টমেন্ট কাট অফ টাইম) দুপুর ১২টার মধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠাতে হবে এবং লেনদনে সম্পন্ন হবে (রিটার্ন কাট অফ টাইম) দুপুর আড়াইটার মধ্যে।উপযুক্ত দিনগুলোতে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক দু’টি সেশন আগের সময়সূচি অনুযায়ী চালু থাকবে। রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের মাধ্যমে সকাল ১০টা হকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন করা যাবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে।

Top