৩ ধরনের বিল ২ মাস মওকুফ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

৩ ধরনের বিল ২ মাস মওকুফ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন


আলোকিত বার্তা:কোভিড-১৯ পরিস্থিতিতে সরকার ঘোষিত চলতি লকডাউনের কারণে রোজগার বন্ধ থাকায় সরকারের নির্বাহী আদেশে দুই মাসের বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল মওকুফ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানানো হয়েছে। জনস্বার্থে সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এসএম জুলফিকার আলী জুনু এ আবেদন করেন।আবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী আপনি দেশের মানুষের অভিভাবক ও নির্বাহী প্রধান। দেশে বর্তমানে করোনার সংক্রমণ ও মহামারিতে প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে ও অসংখ্য মানুষ মারা যাচ্ছেন। জনগণকে করোনার সংক্রমণ ও মহামারি থেকে রক্ষায় আপনি ও আপনার সরকার জনস্বাস্থ্য বিবেচনায় সারাদেশে গত ৫ এপ্রিল থেকে লকডাউনের ঘোষণা দিয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় ১৮ দফা স্বাস্থ্যবিধি সংক্রান্ত দিক নির্দেশনাও দিয়েছে।দেশে লকডাউন চলছে। মৃত্যুহার ও করোনায় আক্রান্তের হারও কিছুটা কমে এসেছে। দীর্ঘ লকডাউনে মধ্যবিত্ত ও নিন্নবিত্ত মানুষের আয় রোজগার প্রায় শূন্যের কোটায় চলে এসেছে। এর মধ্যে চলছে পবিত্র রমজান মাস, সামনে ঈদ। পরিবার পরিজন ও সন্তানদের নিয়ে জীবিকা নির্বাহে মানুষকে হিমশিম খেতে হচ্ছে। আয় রোজগার না থাকায় নির্দিষ্ট সময়ে বাসা ভাড়া দিতে না পারায় সমাজের অনেক সম্মানিত পেশার শিক্ষিত লোকজনদের অপমানিত হতে হচ্ছে। লকডাউনে আয় রোজগার না থাকায় দেশের অনেক মধ্যবিত্ত ও নিম্নবিত্ত লোকজন যথাসময়ে বিদ্যুৎ, গ্যাস ও পানির বিলের টাকা নিয়মিত পরিশোধ করতে না পারায় সংযোগ বিচ্ছিন্নের আশঙ্কায় রয়েছেন।

এসব বিল মওকুফে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশ চেয়ে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী।এতে আরও বলা হয়, ‘প্রধানমন্ত্রী আপনার একটি নির্বাহী আদেশে দেশের মানুষ কিছুটা শান্তিতে থাকতে পারে। তাই করোনার মহামারি ও দীর্ঘ লকডাউনের বিষয় বিবেচনা করে জনস্বার্থ ও জনদুর্ভোগ বিবেচনায় বেসরকারি পর্যায়ের দুই মাসের পানি, বিদ্যুৎ ও গ্যাস বিল মওকুফ করে দেওয়ার নির্বাহী নির্দেশনা জারি করতে আপনার মহানুভবতা কামনা করছি।

Top