দেশজুড়ে বয়ে যাওয়f দাবদাহে হাঁসফাঁস জনজীবন - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

দেশজুড়ে বয়ে যাওয়f দাবদাহে হাঁসফাঁস জনজীবন


আলোকিত বার্তা:দেশজুড়ে বয়ে যাওয়f দাবদাহে হাঁসফাঁস জনজীবন। বৈশাখের তপ্ত গরমে গত ‍দুই দিন ধরে নাকাল রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার মানুষ। বিশেষ করে গরমের তীব্রতায় কাতর হয়ে পড়েছেন কর্মজীবী মানুষ। দাবদাহের দাপটে দিনের শুরু থেকেই সূর্যের কঠিন বিকিরণ সহ্য করে কাজ করা চাট্টিখানি কথা নয়।তবে আজ সকাল গড়িয়ে দুপুরের পর থেকে প্রকৃতিতে কিছুটা শুভ ইঙ্গিত পাওয়া গেছে। আকাশে মেঘের আনাগোনা বেড়েছে।দুই দিন ধরে রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ছিল।মঙ্গলবার দুপুরে আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে লাইভ রিপোর্টে দেখা গেল তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে ঘুরাফেরা করছে। কিন্তু দিনশেষে দেয়া বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ডিগ্রি।

কেন এই অমিল-এমন প্রশ্নের উত্তরে মঙ্গলবার রাতে আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন,ওয়েবসাইটের লাইভে যে তাপমাত্রার সংখ্যাটা দেয়া হয় তা একটা মডেল। এটা একুরেট (সম্পূর্ণ সঠিক তথ্য) নয়। সংবাদবিজ্ঞপ্তির তথ্যই সঠিক।আগামী দুই দিনের আবহাওয়া কেমন হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাপমাত্রা এখন আস্তে আস্তে কমতে থাকবে। আগামী দুই তিন দিনের ভেতরে রংপুর, ময়মনসিংহসহ বিভিন্ন এলাকায় কালবৈশাখীর ঝড়, বৃষ্টি হতে পারে। আস্তে আস্তে আবহাওয়া সহনীয় পর্যায়ে চলে আসবে।

Top