সরকার দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প কমিয়ে আনবে - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

সরকার দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প কমিয়ে আনবে


আলোকিত বার্তা:সরকার দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প কমিয়ে আনবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।তিনি নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়ার কথা তুলে ধরেন।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে কার্বন নিঃসরণ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, আমরা কয়লাভিত্তিক কয়েকটি প্রকল্প নিয়েছিলাম।কয়লাভিত্তিক প্রকল্প যেগুলো হাতে নিয়েছি, সেগুলো কমিয়ে ফেলব। আমরা নবায়নযোগ্য জ্বালানির দিকে এগোচ্ছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগে আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, এগুলোর ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ দরকার, সরকারি-বেসরকারি উভয় দিক থেকেই।সেই সঙ্গে বলেছেন, তাদের আন্তর্জাতিক অর্থায়নকারী সংস্থাগুলো স্বল্প সুদে এসব ক্ষেত্রে ঋণ দেয়।

Top