করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে


আলোকিত বার্তা:গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১০ হাজার ৮৬৯ জন।গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬২৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা সাত লাখ ৩৯ হাজার ৭০৩ জন।শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। শনাক্তের হার ১৪ শতাংশ আর মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।

১৯ এপ্রিল করোনায় একদিনে রেকর্ড ১১২ জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। যা একদিনে সর্বোচ্চ। ২০ এপ্রিল ৯১ জন, ২১ এপ্রিল ৯৫ জন এবং বৃহস্পতিবার ৯৮ জনের মৃত্যু হয়।গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Top