ইউপি চেয়ারম্যান-মেম্বারদের দায়িত্ব নিয়ে ডিসিদের চিঠি - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

ইউপি চেয়ারম্যান-মেম্বারদের দায়িত্ব নিয়ে ডিসিদের চিঠি


আলোকিত বার্তা:প্রথম ধাপে ৩৭১ ইউনিয়ন পরিষদে(ইউপি)ভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।কিন্তু হঠাৎ করেই মহামারি করোনা পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় নির্ধারিত এই নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা যাচ্ছে না।এ অবস্থায় একটি সিদ্ধান্ত দিয়ে জেলা প্রশাসকদের (ডিসি) চিঠিও দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।চিঠিতে বলা হয়েছে, পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান চেয়ারম্যান-মেম্বাররা ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকবেন।মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ গণমাধ্যমকে বলেন, পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান চেয়ারম্যান-মেম্বাররা ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকবেন। এ বিষয়ে জেলা প্রশাসকদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।

করোনা কারণে প্রথম ধাপে অনুষ্ঠিতব্য ৩৭১ ইউপির ভোট ছাড়াও ১১টি পৌরসভা ও লক্ষ্মীপুরের বিতর্কিত এমপি পাপুলের আসনে উপনির্বাচন স্থগিত করা হয়েছে।এসব নির্বাচন ১১ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।কিন্তু গত ১ এপ্রিল এসব নির্বাচন স্থগিত করা হয়। এরপর ৯ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ইসি জানায়, নির্ধারিত সময়ে এসব নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।উল্লেখ্য, ২০০৯ সালের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে ২৯ ধারায় পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের কার্যকাল বিষয়ে বলা হয়েছে, প্রথম সভা অনুষ্ঠানের তারিখ থেকে ৫ বছর পরিষদের মেয়াদ থাকবে। পরিষদ গঠনের জন্য কোনো সাধারণ নির্বাচন ওই পরিষদের জন্য অনুষ্ঠিত পূর্ববর্তী সাধারণ নির্বাচনের তারিখ হতে ৫ বছর পূর্ণ হওয়ার ১৮০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে। দৈব-দুর্বিপাকজনিত বা অন্য কোনো কারণে নির্ধারিত ৫ বছর মেয়াদের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হলে সরকার লিখিত আদেশ দ্বারা, নির্বাচন না হওয়া পর্যন্ত বা অনধিক ৯০ দিন পর্যন্ত যা আগে ঘটবে, সংশ্লিষ্ট পরিষদকে কার্যক্রম পরিচালনার জন্য ক্ষমতা দিতে পারে।

Top