দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭৪ জনের মৃত্যু হয়েছে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭৪ জনের মৃত্যু হয়েছে


আলোকিত বার্তা:দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় এ যাবতকালের সর্বোচ্চ রেকর্ডসংখ্যক ৭৪ জনের মৃত্যু হয়েছে।তাদের মধ্যে পুরুষ ৪৮ জন ও নারী ২৬ জন।৭৪ জনের মধ্যে হাসপাতালে ৭০ জন ও বাড়িতে চার জনের মৃত্যু হয়।এ নিয়ে মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে নয় হাজার ৫২১ জনে।এছাড়া ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ১৯৩টি নমুনা পরীক্ষায় আরও ছয় হাজার ৮৫৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ছয় লাখ ৬৬ হাজার ১৩২ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৬৫ শতাংশ।মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ।বৃহস্পতিবার(৮ এপ্রিল)স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক( প্রশাসন)অধ্যাপক ডা.মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে,গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন তিন হাজার ৩৯১ জন।এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো পাঁচ লাখ ৬৫ হাজার ৩০ জনে।২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৪ দশমিক ৮২ শতাংশ।গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৭৪ জনের মধ্য বিশোর্ধ্ব একজন,ত্রিশোর্ধ্ব পাঁচজন,চল্লিশোর্ধ্ব ছয় জন,পঞ্চাশোর্ধ্ব ১৬ জন এবং ষাটর্র্ধ্ব ৪৬ জন।বিভাগ ভিত্তিক হিসাবে দেখা গেছে,২৪ ঘণ্টায় মৃত ৭৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪৩ জন, চট্টগ্রামে ১৫ জন,রাজশাহীতে তিনজন,খুলনায় সাত জন,বরিশালে চার জন এবং সিলেট বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে।গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।আর দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

Top