তাপমাত্রা আবার বাড়বে - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

তাপমাত্রা আবার বাড়বে


আলোকিত বার্তা:কালবৈশাখীর পর সোমবার তাপমাত্রা কম থাকলেও আগামীকাল মঙ্গলবার থেকেই আবার বাড়বে।আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী দুদিনের মধ্যে আবারও তাপপ্রবাহের দেখা পাওয়া যাবে। তবে আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দিকে জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।উত্তর আন্দামান সাগর ও এর আশেপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। এই লঘুচাপের প্রভাবে, সিলেট, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী ভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়ার খবরে জানানো হয়েছে, রোববারের কালবৈশাখী ঝড় এবং তারপরের কয়েক ঘণ্টার বৃষ্টির কারণে আজ সোমবার তাপমাত্রা কিছুটা কমলেও তা উল্লেখযোগ্য নয়। বরং কোথাও কোথাও তাপমাত্রা আরও বেড়েছে। আজ সীতাকুণ্ড ও রাঙামাটির ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, সন্দ্বীপ, ফেনী, রাজশাহী, পাবনা, খুলনা ও কুষ্টিয়া অঞ্চলগুলোর উপর যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল তা বৃষ্টির কারণে কমে এসেছে। তবে এটি সাময়িক।

Top