ইউপি নির্বাচন না করার নীতিগত সিদ্ধান্ত - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

ইউপি নির্বাচন না করার নীতিগত সিদ্ধান্ত


আলোকিত বার্তা:করোনার ঊর্ধ্বগতির কারণে আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন না করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে বিষয়টি চূড়ান্ত হবে ১ এপ্রিল।সোমবার (২৯ মার্চ) বিকেলে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)।ইসির এক দায়িত্বশীল কর্মকর্তা জাগো নিউজকে বলেন, ‘এটা হয়তো নীতিগত সিদ্ধান্ত হয়েছে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হবে ১ এপ্রিল।তিনি আরও বলেন, ‘আজকে কমিশন একটা সভা করেছে, সেখানে তারা বলেছে যে, ৩১ মার্চের পর আর নির্বাচন হবে না। করোনার কারণে এটা ইসির নীতিগত সিদ্ধান্ত।এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘করোনার এই পরিস্থিতিতে আপাতত আমরা আলোচনা করেছি এবং আমাদের মনে হয়েছে, নির্বাচন কন্টিনিউ (চালিয়ে যাওয়া) করা ঠিক হবে না।

আমরা আরও একটু দেখে, পরিবেশ-পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারপর সিদ্ধান্ত নিতে চাই। আমাদের মনে হয়েছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য আমরা আরও দেখব। আরও দুই দিন দেখে ১ এপ্রিল আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।উল্লেখ্য, ১১ এপ্রিল ৩৭১টি ইউনিয়ন পরিষদে ভোট হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এ দিন ১১টি পৌরসভায়ও ভোটগ্রহণের দিন ধার্য আছে।

Top