মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের আশ্রয় দিয়ে, অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের আশ্রয় দিয়ে, অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে


আলোকিত বার্তা:আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন,মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের আশ্রয় দিয়ে, অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে। ভারতের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক, ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। অথচ একশ্রেণির লোক ধর্মের দোহাই দিয়ে ভারতের সঙ্গে আমাদের এ সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছে।বুধবার সকালে গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুবউল আলম হানিফ এসব কথা বলেন।

তিনি বলেন, একাত্তর সালের পরাজিত ধর্ম ব্যবসায়ীরা নতুনভাবে সক্রিয় হয়ে নতুন কৌশল অবলম্বন করতে চাচ্ছে।বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে আগত রাষ্ট্রীয় অতিথিদের আগমন প্রতিহত করার মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এসব অপশক্তির মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে।ডুয়েট উপাচার্য অধ্যাপক ড.মো.হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- যন্ত্রকৌশল বিভাগের ডিন ড. মো. কামরুজ্জামান ও প্রফেসর ড. মো. আসাদুজ্জামান চৌধুরী, পুরকৌশল বিভাগের প্রফেসর ড. গণেশ চন্দ্র সাহা, গণিত বিভাগের প্রফেসর আবু নাঈম শেখ, পরিচালক ছাত্র কল্যাণ প্রফেসর ড. নজরুল ইসলাম প্রমুখ।

Top