দেশের ৭০ শতাংশ এলাকাজুড়ে এই দাবদাহ শুরু হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

দেশের ৭০ শতাংশ এলাকাজুড়ে এই দাবদাহ শুরু হয়েছে


আলোকিত বার্তা:দেশে বিরাজমান দাবদাহ বুধবার আরও বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে।টানা তিন দিন ধরে দেশের ৭০ শতাংশ এলাকাজুড়ে এই দাবদাহ শুরু হয়েছে।মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৩ ডিগ্রি সেলসিয়াস- যা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে।চলতি মৌসুমে এটাই সর্বোচ্চ তাপমাত্রা। মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস। রাতে এই তাপমাত্রা আরেকটু বাড়বে।আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, টানা তিন দিন ধরে এই দাবদাহ অব্যাহত রয়েছে। আরও দু’দিন তাপমাত্রা বাড়ার প্রবণতা রয়েছে।

আবহাওয়াবিদ বলেন,মঙ্গলবার ঢাকা,চট্টগ্রাম,বরিশাল ও খুলনা বিভাগসহ রাজশাহী এবং পাবনা অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে।চলতি মাসের শেষ ঢাকা, ঢাকার দক্ষিণ–পূর্বাঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তখন এই দাবদাহ কমে আসবে।এর আগে আবহাওয়া অধিদপ্তর তাদের পূর্বাভাসে বলেছিল,মাসের শেষ দিকে দেশের পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলে এক থেকে দুটি মৃদু (সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে।

Top