গণতন্ত্রে সমালোচনা সহ্য করতে হবে - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

গণতন্ত্রে সমালোচনা সহ্য করতে হবে


আলোকিত বার্তা:গণতন্ত্রে সমালোচনা সহ্য করতে হবে। সেই সমালোচনা সহ্য করার মতো একটা বৃহৎ মন থাকতে হবে। সেই বৃহৎ মন তারেক রহমানের রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।শনিবার (৬ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম’ নামের দুটি সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৫তম কারাবন্দি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।রিজভী বলেন, ‘গণতন্ত্রে সমালোচনা সহ্য করতে হবে। সেই সমালোচনা সহ্য করার মতো একটা বৃহৎ মন থাকতে হবে। সেই বৃহৎ মন তারেক রহমান সাহেবের রয়েছে। তারেক রহমান সাহেবের যারা কার্টুন এঁকেছে তাদের তিনি বলেননি একটি ফুলের টোকাও দিতে। তাহলে কেন আমরা তারেক রহমানের নেতৃত্ব মানব না? তারেক রহমান কেন দেশনায়ক নন? তিনিই দেশনায়ক, গণতন্ত্রের প্রতীক। তারেক রহমান নিপীড়ন-নির্যাতন সহ্য করেছেন।’

তিনি আরও বলেন, বিএনপি যখন ক্ষমতায়, তখন তারেক রহমান যিনি দেশের প্রধানমন্ত্রীর ছেলে তার বিরুদ্ধে কার্টুন আঁকা হয়েছে। আজ কার্টুন আকার অপরাধে কারাগারে মুশতাকের মৃত্যু হলো তার প্রতিবাদে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল প্রত্যেকটি অঙ্গসংগঠন প্রতিবাদ করছে।বিএনপির এই মুখপাত্র বলেন, বিএনপির যে ঐতিহ্য, বিএনপির যে পতাকা সেটা গণতন্ত্রের পতাকা, সার্বভৌমত্বের পতাকা। এই পতাকার ছায়াতলে থেকেই কয়েক দিন আগে খোকনের ওপর লাঠিচার্জ হয়েছে। ছাত্রদলের মামুন খান যাকে আমি দেখতে গিয়েছি, তার নাকের হাড় ভেঙে ভেতরে ঢুকে গেছে। যেদিন তার ব্যান্ডেজ খুলেছে ব্যান্ডেজ খোলার সঙ্গে সঙ্গে নাক দিয়ে এমনভাবে রক্ত বের হচ্ছে মনে হচ্ছে দুধ বের হচ্ছে। পরে আবার চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা গ্রহণ করতে হয়েছে। এত নিষ্ঠুরতা, এত পৈশাচিকতা এই সরকারের পুলিশ করছে।বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা মীর হেলালের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল প্রমুখ।

Top