সরকারের হাতে দেশ নিরাপদ নয়, মানুষের জীবন নিরাপদ নয় - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

সরকারের হাতে দেশ নিরাপদ নয়, মানুষের জীবন নিরাপদ নয়


আলোকিত বার্তা:আবারও বলছি- এই সরকারের হাতে দেশ নিরাপদ নয়, মানুষের জীবন নিরাপদ নয়। একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই সরকারকে এখনই অপসারণ করতে হবে। আমরা আগেই ঘোষণা করেছি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অর্থাৎ ২৬ মার্চের মধ্যে এই কালো আইন বাতিল করতে হবে। অন্যথায় গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে বিদায় করা হবে।শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।কার্টুনিস্ট কিশোরের ওপর নির্যাতনের সম্পূর্ণ দায় সরকারকে নিতে হবে বলে বিবৃতিতে মন্তব্য করেন মান্না। বলেন, কিশোরের জামিনে মুক্তির পর আমরা তার ওপর হওয়া নির্যাতনের বিষয়ে জানতে পারলাম। একই মামলায় গ্রেফতার লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর দায়ও সরকারকে নিতে হবে। মুশতাকের মৃত্যুর পর দেশব্যাপী যে প্রতিবাদের ঝড় উঠেছে, তাতে আশা করেছিলাম সরকার এই অত্যাচার থেকে সরে আসবে। কিন্তু ময়নাতদন্তের আগেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন- মুশতাকের স্বাভাবিক মৃত্যু হয়েছে।

মান্না বলেন, এমনকি খোদ প্রধানমন্ত্রী বলেছেন- ‘কারাগারে অসুখে যে কোনো মানুষ মারা যেতেই পারে’। এসব থেকে বোঝা যায় মুশতাকের মৃত্যুর আসল রহস্য সরকার প্রথম থেকেই গোপন করতে চেয়েছে। এও বোঝা যায়, এই সরকার তাদের স্বৈরাচারী আচরণ থেকে সরে আসবে না। বরং রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে এসব বিচারবহির্ভূত অত্যাচার, হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।কার্টুনিস্ট কিশোরের ওপর অমানষিক নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক আরও বলেন, নির্যাতনের যে বর্ণনা কিশোরের সাক্ষাতকারে উঠে এসেছে- তা বিগত ১৩ বছর ধরে এই রাষ্ট্রের চিত্র। বর্তমান সরকার অবৈধভাবে তাদের ক্ষমতা কুক্ষিগত করতে বিরোধী মতের ওপর অমানবিক, নিষ্ঠুর বর্বরতা চালিয়ে যাচ্ছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামের কালো আইনের মাধ্যমে জনগণের মত-প্রকাশের স্বাধীনতা পুরোপুরি ধ্বংস করা হয়েছে। গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, রিমান্ডে নারকীয় নির্যাতন বর্তমান ক্ষমতাসীনদের শাসনকালে নিত্য-নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে।বিবৃতিতে দল, মত নির্বিশেষে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সব বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধভাবে বর্তমান সরকারের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মাহমুদুর রহমান মান্না।

Top