দুই যুগ পর কৃষক দলের সম্মেলন - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

দুই যুগ পর কৃষক দলের সম্মেলন


আলোকিত বার্তা:প্রায় দুই যুগ পর কেন্দ্রীয় সম্মেলন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। এ উপলক্ষে শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক ও হাসান জাফির তুহিনকে সদস্য সচিব করে ১৪৩ সদস্যবিশিষ্ট ঢাউস সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ৬টি বিষয়ভিত্তিক উপ-কমিটিও করা হয়েছে।কৃষকদলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এস কে সাদী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।এই কমিটিতে রয়েছেন- আব্দুস সালাম পিন্টু, তকদির হোসেন জসিম, তোফাজ্জল হোসেন, সৈয়দ মেহেদী আহমেদ রুমী, এ কে এম মোয়াজ্জেম হোসেন, নাজিমুদ্দিন, আফতাব উদ্দিন আহমেদ মন্ডল, জামাল উদ্দিন খান মিলন, আরিফুল হক চৌধুরী, আনায়ারুন্নবী মজুমদার বাবলা, শামীমুর রহমান শামীম, গৌতম চক্রবর্তী, আবুল কালাম আজাদ সিদ্দীকি, সাইফুল ইসলাম শিশির, সৈয়দ সাবিরুল হক সাবু, কে এ এম জহিরুল হক, ইলিয়াস আহমেদ পাল।

আরও আছেন- এম এ হালিম, জিয়াউল হায়দার পলাশ, টি এস আইয়ুব, নাসির হায়দার, ফেরদৌস পাটোয়ারী, নুর আফরোজ জ্যোতি, আবু তাহের, ওবায়েদ উল্লাহ পিন্টু, এস কে সাদী, গোলাম মোস্তফা, শরিফুল ইসলাম মোল্লা, মিজানুর রহমান লিটু, আফসার উদ্দিন, আনোয়ারুল ইসলাম বাদশা, সিরাজুল ইসলাম, ফখরুল আলম, ফজলুর রহমান, এম এ মুছাব্বির, সালাউদ্দিন খান মিল্ধি, এনায়েত উল্লাহ খোকন, লুৎফর রহমান, শহিদুল কাউনাইন টিলু, শফিউল আলম শফি, শেখ মহসিন প্রমুখ।এছাড়া জাতীয়তাবাদী কৃষক দলের জাতীয় সম্মেলন-২০২১ সম্পন্ন করার লক্ষ্যে নিম্ন বর্ণিত উপ-কমিটিগুলো গঠন করা হয়েছে।অভ্যর্থনা উপ-কমিটিতে আহ্বায়ক করা হয়েছে তকদির হোসেন জসিমকে এবং সদস্য সচিব লায়ন মিয়া আনোয়ার। প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক জামাল উদ্দিন খান মিলনও সদস্য সচিব করা হয়েছে অ্যাডভোকেট নাসির হায়দারকে। দফতর উপ-কমিটি আহ্বায়ক হয়েছেন এস কে সাদী এবং সদস্য সচিব শামসুর রহমান শামস।এছাড়াও প্রচার উপ-কমিটিতে আহ্বায়ক করা হয়েছে শরিফুল ইসলামকে এবং সদস্য সচিব হয়েছেন কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। শৃঙ্খলা ও সেবা উপ-কমিটির আহবায়ক হলেন কৃষিবিদ মিজানুর রহমান লিটু এবং সদস্য সচিব শাহ আব্দুল্লাহ আল বাকী। আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক আলহাজ খলিলুর রহমান ভিপি ইব্রাহিম এবং সদস্য সচিব আলীম হোসেন।

Top