সারাদেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের জানাযায় মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের অংশগ্রহণ বই ছাপায় সিন্ডিকেট,আওয়ামী লীগ নেতা রাব্বানীর একক দরপত্র, সরকারের বাড়তি খরচ ৩ কোটি টাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ বিশ্বব্যাংক ও এআইআইবি অর্থায়ন করতে আগ্রহী,গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেল ব্যয় ৬১ হাজার কোটি টাকা অন্তর্মুখী ও বহির্মুখী চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূলের দায়িত্বশীলদের যোগ্য হয়ে উঠতে হবে ওয়াশরুমের ফলস ছাদে লুকিয়ে পুলিশকে গুলি,মোবারকসহ গ্রেফতার ৪,পাঁচ পুলিশ সদস্য আহত , লুট হওয়া অস্ত্র-গু... ফ্যামিলি কার্ডে নতুন হিসাব ৪১ লাখ কার্ড বানাতেই ব্যয় ২৪৬ কোটি টাকা শেষ মুহূর্তে বিরোধী দলের ওয়াকআউট,সংসদে তিন বিল উত্থাপন ফের আলোচনায় ভারতের হাইভোল্টেজ বিদ্যুৎ লাইন,বাংলাদেশের ভূমি ব্যবহার অপপ্রচার ঠেকাতে এমপিদের মাঠে থাকার নির্দেশ,

সারাদেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে।


আলোকিত বার্তা:করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। তাদের সবাই পুরুষ এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৩৪৯ জনে।গত ২৪ ঘণ্টায় ২১৪টি ল্যাবরেটরিতে মোট ১৪ হাজার ২১২টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ লাখ ৪৭ হাজার ৬৭৩টি। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৩২৭ জনের। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৪৩ হাজার ৩৫১ জন।রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৭৫ জন। এ পর্যন্ত করোনাভাইরাস থেকে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯১ হাজার ৩৬৭ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক শূন্য ৩৩ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৪৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। রোববার (২১ ফেব্রুয়ারি) পর্যন্ত মোট মারা যাওয়া ৮ হাজার ৩৪৯ জনের মধ্যে পুরুষ ৬ হাজার ৩২১ জন (৭৫ দশমিক ৭১ শতাংশ) ও নারী ২ হাজার ২৮ জন (২৪ দশমিক শূন্য ২৯ শতাংশ)।মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে বিশোর্ধ্ব একজন ও ষাটোর্ধ্ব ছয়জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ছয়জন ও চট্টগ্রাম বিভাগে একজন রয়েছেন।

Top