শত্রুর মুখে ছাই দিয়ে সারাদেশে করোনা টিকা কার্যক্রম এগিয়ে চলছে - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

শত্রুর মুখে ছাই দিয়ে সারাদেশে করোনা টিকা কার্যক্রম এগিয়ে চলছে


আলোকিত বার্তা:শত্রুর মুখে ছাই দিয়ে সারাদেশে করোনা টিকা কার্যক্রম এগিয়ে চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে করোনার টিকা নেয়ার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।তিনি বলেন, ‘ভ্যাকসিন নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। কখনও বলেছেন টিকা আসবে না, বলেছিলেন শুভঙ্করের ফাঁকি, এ ধরনের বহু কথা আসছে। প্রধানমন্ত্রী শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাওয়ার যে কথা বলেছিলেন অনেকটা সেরকমই সারাদেশে টিকা পাওয়া যাচ্ছে এবং সবাই মিলে টিকা নিচ্ছেন। জটিলতা কিছুটা ছিল, একটু ভীতি কাজ করতো, কিন্তু আজ সবাই লাইন ধরে টিকা নিচ্ছেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামালউদ্দিন ও পুলিশের আইজি বেনজির আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও করোনার টিকা নেন।

Top