বিএনপির ২৯ নেতাসহ অন্তত ১০০ জনকে আসামি করে শাহবাগ থানায় একটি মামলা - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

বিএনপির ২৯ নেতাসহ অন্তত ১০০ জনকে আসামি করে শাহবাগ থানায় একটি মামলা


আলোকিত বার্তা:রাজধানীর বিজয়নগরে রাত্রীকালীন অননুমোদিত মশাল মিছিল করায় বিএনপির ২৯ নেতাসহ অন্তত ১০০ জনকে আসামি করে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।শাহবাগ থানায় উপ-পরিদর্শক(এসআই)মো.গোলাপ উদ্দিন মাহমুদ বাদী হয়ে বুধবার(১০ ফেব্রুয়ারি)রাতেই মামলাটি দায়ের করেন।এই মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী,যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল,কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নিপুণ রায়,যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু,বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরাফত আলী শপু,যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নিরব,ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল,ছাত্রদলের ঢাবি শাখার সাবেক সভাপতি মেহেদী হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশারসহ দলের ২৯ নেতার নাম রয়েছে। এছাড়াও অজ্ঞাতপরিচয় আরও ১০০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার(১১ ফেব্রুয়ারি)রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি)রমনা বিভাগের উপ-কমিশনার(ডিসি)মো.সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন,বুধরার সন্ধ্যায় বিজয়নগর এলাকায় বিএনপির পক্ষ থেকে একটি মশাল মিছিল বের করে।রাত্রিকালীন এই মশাল মিছিলের জন্য তাদের কোনো অনুমতি ছিলো না।অননুমোদিত এই মিছিল করার দায়ে ওই দলের ২৯ নেতাকর্মীসহ অজ্ঞাতপরিচয় অনেককে আসামি করে রাতেই শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়।এই মামলার আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা।

Top