করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও আটজন মারা গেছেন - Alokitobarta
আজ : রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও আটজন মারা গেছেন


আলোকিত বার্তা:করোনাভাইরাসে(কোভিড-১৯)আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও আটজন মারা গেছেন।তাদের মধ্যে সাতজন পুরুষ ও একজন নারী।তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ২২৯ জনে।মঙ্গলবার ( ৯ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গত ২৪ ঘণ্টায় ২০৬টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ৫৭৮ নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৪৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৭ লাখ ৭৭ হাজার ২৪২টি।এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৩৮৭ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৮ হাজার ৭৬৫ জনে।

রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৪ হাজার ৫৭৩ জন।গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক শূন্য ৬৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ২৬ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৯৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।গত ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। মঙ্গলবার ( ৯ ফেব্রুয়ারি) পর্যন্ত মোট মৃত ৮ হাজার ২২৯ জনের মধ্যে পুরুষ ৬ হাজার ২২৯ জন (৭৫ দশমিক ৭৮ শতাংশ) ও নারী ১ হাজার ৯৯৩ জন (২৪ দশমিক শূন্য ২২ শতাংশ)।মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব একজন এবং ষাটোর্ধ্ব ছয়জন রয়েছেন।তাদের মধ্যে ঢাকা বিভাগে পাঁচজন, চট্টগ্রামে একজন, সিলেট একজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।

Top