করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশেআরও ১৬ জনের মৃত্যু হয়েছে - Alokitobarta
আজ : বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নাব্যতা সংকটে শিমুলিয়া ঘাটের পর্যটন ব্যবসায় ধস, বিপাকে শত শত পরিবার এক বছরে দুই বার বদলি! বিআরটিসির সৎ কর্মকর্তাকে নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে একটি চক্র রাষ্ট্রপতির মন্তব্যে হেফাজতের তীব্র প্রতিবাদ সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান পূজা ও সরকারি ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের লম্বা ছুটিতে বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০ স্বৈরাচার ফেরার পথ খুলে দেওয়া হবে শহীদদের সঙ্গে গাদ্দারি ইশরাকের নাটকীয় পদত্যাগ,রাতে গুজব দাবি, দিনে সত্যতা স্বীকার প্রতিমন্ত্রীর জুলাই সনদ বাস্তবায়নে জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশেআরও ১৬ জনের মৃত্যু হয়েছে


আলোকিত বার্তা:করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১২ জন ও নারী চারজন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৮ হাজার ২২১ জনে দাঁড়িয়েছে।সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে পরিচালিত ২০৬টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ৮৪১টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৭৬২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৭ লাখ ৬২ হাজার ৭৭৪টি।গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩১৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৮ হাজার ৩৭৮ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৫৫৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৮৩ হাজার ৯৩১ জনে।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৩০ শতাংশ। আর এখন পর্যন্ত মোট পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৩১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৮৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এতে আক্রান্ত হয়ে ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। আজ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৮ হাজার ২২১ জনের মধ্যে পুরুষ ৬ হাজার ২২৯ জন (৭৫ দশমিক ৭৭ শতাংশ) এবং নারী ১ হাজার ৯৯২ জন (২৪ দশমিক ২৩ শতাংশ)।গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৬ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব তিনজন এবং ষাটোর্ধ্ব ১০ জন রয়েছেন।বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে ঢাকায় ১২ জন, চট্টগ্রামে একজন, রাজশাহীতে একজন, বরিশাল ও রংপুর বিভাগে একজন করোনা রোগী মারা গেছেন।

Top