সারাদেশে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে - Alokitobarta
আজ : রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক

সারাদেশে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে


আলোকিত বার্তা:করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।এর মধ্যে পুরুষ ১১ জন ও নারী চারজন।তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে দেশে এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ২০৫ জনে।গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে পরিচালিত ২০৬টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৫৬২টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৪০৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৭ লাখ ৪৯ হাজার ১২টি।২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৯২ জন; যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম। সর্বশেষ গত বছরের ১৭ এপ্রিল এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল। সেদিন ২৬৬ জনের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছিল। এছাড়া গত বছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়, যা একদিনের সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৮ হাজার ৬২ জনে।

রোববার (৭ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৩৫ শতাংশ; যা এপ্রিলের পর সবচেয়ে কম। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৩৫ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৫৩১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮১ হাজার ৯১৭ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৮৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ রোগে আক্রান্ত হয়ে ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। আজ ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই ভাইরাসে মারা যাওয়া মোট ৮ হাজার ২০৫ জনের মধ্যে পুরুষ ৬ হাজার ২১৭ জন (৭৫ দশমিক ৭৭ শতাংশ) এবং নারী ১ হাজার ৯৮৮ জন (২৪ দশমিক ২৩ শতাংশ)।গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব দুজন এবং ষাটোর্ধ্ব ১০ জন।বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত ১৫ জনের মধ্যে ঢাকায় আটজন, চট্টগ্রামে ছয় এবং রাজশাহী বিভাগে একজন।

Top