আওয়ামী লীগের সবাই মিথ্যা কথা - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

আওয়ামী লীগের সবাই মিথ্যা কথা


আলোকিত বার্তা:আওয়ামী লীগের সবাই মিথ্যা কথা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।হাঙ্গেরির টিকা নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, শাহরিয়ার আলমও সেই মুখস্ত মিথ্যা কথাই বললেন।যারা জনগণের কাছে জবাবদিহিতা করে না, তাদের কোনো নীতি নৈতিকতা নেই। তারা মিথ্যা কথা বলাকে জায়েজ মনে করে।
রোববার দুপুরে রাজধানীর পল্টন মোড়ে এক বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নড়াইলের একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে জাতীয়তাবাদী মৎসজীবি দলের উদ্দ্যোগে মিছিলটি বিজয় নগর গিয়ে শেষ হয়।রিজভী বলেন, আওয়ামী লীগের টপটুবটম মুখস্ত মিথ্যা কথা বলে বলে। দুই দিন আগে পরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন বাংলাদেশ হাঙ্গেরিকে ৫ হাজার টিকা দিবে। অথচ আমরা যেটি জানতে পারলাম হাঙ্গেরির সঙ্গে এ বিষয়ে কোনো কথাই বলা হয়নি। কারণ হাঙ্গেরি নিজেই একটি উন্নত দেশ, তাদের বাংলাদেশ থেকে টিকা নেয়ার কথা না। গণমাধ্যমেই প্রচার হয়েছে তারা বাংলাদেশ থেকে টিকা নেবে না।

তিনি বলেন, শাহরিয়ার আলমও সেই মুখস্ত মিথ্যা কথাই বললেন।যারা জনগণের কাছে জবাবদিহিতা করে না, তাদের কোনো নীতি নৈতিকতা নেই। তারা মিথ্যা কথা বলাকে জায়েজ মনে করে। শুধুমাত্র দেশের লোককে তারা বিভ্রান্ত করছে না গোটা বিশ্ববাসীকে ওই তারা বিভ্রান্ত করছে।এবং এটা করতে গিয়ে তারা গোটা দেশের ইমেজকে বিনষ্ট করছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।রিজভী আরও বলেন, দেশে এখন করোনা টিকা দেওয়া হচ্ছে। আমরা আগে থেকেই বলছি ভারত থেকে আনা টিকার বিষয়ে আরো বেশি গবেষণা করে এটার নির্ভুল এবং এটা যে মানবদেহের জন্য কার্যকর হবে এই বিষয়টা বেশি করে মানুষের সামনে তুলে ধরা উচিত ছিল।কিন্তু সরকার সেটা না করে একতরফাভাবে করোনার টিকা দেওয়া শুরু করেছে। ফলে মানুষের মধ্যে যে সন্দেহ তা থেকেই গেছে। এই টিকা নিয়ে মানুষের মধ্যে কোনো আগ্রহ নেই। টিকা নেয়ার জন্য ১৮ কোটি মানুষের দেশে মাত্র ২ লক্ষ মানুষ রেজিস্ট্রেশন করেছে। এতেই বোঝা যায় যে মানুষের কোনো আগ্রহ নেই এটা নেওয়ার জন্য।বিক্ষোভ মিছিলে আরও অংশ নেন ঢাকা বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক আবুল বাশার, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবকদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জাহিদুর রহমান, যুবদল নেতা গিয়াস উদ্দিন মামুন, সোহেল আহমেদ, স্বেচ্ছাসেবকদল নেতা মোরশেদ আলম ও ছাত্রদল নেতা রাজু আহমেদ প্রমুখ।

Top