করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৭ জন প্রাণ হারিয়েছেন - Alokitobarta
আজ : রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৭ জন প্রাণ হারিয়েছেন


আলোকিত বার্তা:মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জন প্রাণ হারিয়েছেন।এই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও ৪৩৫ জন। দেশে সংক্রমণ শুরু হওয়ার পরে বর্তমানে দৈনিক আক্রান্ত রোগীর হার ২.৭৯ শতাংশে নেমে এসেছে।কোভিড-১৯ মহামারির প্রতিদিনের হালনাগাদ তথ্য জানাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এমন খবর পাওয়া গেছে।শুক্রবার বিকালে দেওয়া প্রেস বিজ্ঞপ্তির সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন ৭ জন নিয়ে দেশে এ পর্যন্ত মোট ৮ হাজার ১৮২ জন করোনা রোগী মারা গেছেন।বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৪৩৫ জন শনাক্ত হয়েছেন, যা এপ্রিলের পর সবচেয়ে কম। এ নিয়ে দেশের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৪৬৫ জনে।

আর এই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫০৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।এ নিয়ে মোট ৪ লাখ ৮২ হাজার ৪২৪ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠলেন।বাংলাদেশে প্রথম করোনা ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ।তা সোয়া পাঁচ লাখ পেরিয়ে যায় গত ১৪ জানুয়ারি। এর মধ্যে গতবছরের ২ জুলাই চার হাজার ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গতবছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ২৩ জানুয়ারি তা আট হাজার ছাড়িয়ে যায়।এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়। যা ছিল অতিসংক্রামক এই ভাইরাসে একদিনের সর্বোচ্চ মৃত্যু।

Top