দুর্নীতিতে চ্যাম্পিয়নদের মুখে দুর্নীতি নিয়ে মন্তব্য হাস্যকর - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

দুর্নীতিতে চ্যাম্পিয়নদের মুখে দুর্নীতি নিয়ে মন্তব্য হাস্যকর


আলোকিত বার্তা:দুর্নীতিতে চ্যাম্পিয়নদের মুখে দুর্নীতি নিয়ে মন্তব্য হাস্যকর’ বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে ১৪তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের একথা বলেন। বিশেষ অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এ সময় উপস্থিত ছিলেন।সম্প্রতি কুয়েতের একটি আদালতে মানব ও অর্থ পাচারের মামলায় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপলুর সাজা হওয়ার পর বিএনপি নেতা রুহুল কবির রিজভীর মন্তব্য ‘পাপলুর সাজায় আওয়ামী লীগের দুর্নীতি আজ বিশ্বস্বীকৃত’ এর প্রতি দৃষ্টি আকর্ষণ করলে ড. হাছান বলেন, বিএনপির দুর্নীতির কারণে তাদের আমলে দেশ পরপর পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। যাদের আমলে দেশ পরপর চারবার একক ও একবার যুগ্মভাবে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়, তাদের মুখে দুর্নীতি নিয়ে মন্তব্য হাস্যকর। আর পাপলু একজন স্বতন্ত্র সংসদ সদস্য। তার দুর্নীতির দায় কোনোভাবেই আওয়ামী লীগের ওপর বর্তায় না, বলেন মন্ত্রী।

তিনি বলেন, কুয়েতের আদালতে তার সাজা হয়েছে, বাংলাদেশেও দুদক এ বিষয়ে তদন্ত ও জিজ্ঞাসাবাদ করছে। এর আগে প্রধান অতিথির বক্তৃতায় শিশু চলচ্চিত্র উৎসব উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তথ্যমন্ত্রী বলেন, এ ধরনের উৎসব শিশু-কিশোরদের মেধা, মনন ও দেশপ্রেমবোধে উৎসাহিত করে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি মমতা জাগ্রত করতে অত্যন্ত সহায়ক। চলচ্চিত্র শিল্পের উন্নয়নে হাজার কোটি টাকার তহবিল ঘোষণা সম্পর্কে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নতুন সিনেমা হল নির্মাণ, পুরনো হল সংস্কার ও বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল চালু করার জন্য ব্যাংকের মাধ্যমে এই তহবিল থেকে সহজ ঋণ দেয়া হবে। সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেন, শিশু চলচ্চিত্র উৎসবটি শিশু-কিশোরদের পরিচালনায় আয়োজিত হচ্ছে, যা অত্যন্ত আনন্দের ও এটি তাদের সৃষ্টিশীলতার নজীর। তিনি এ সময় নিজের করোনা টিকা নেওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, টিকা নেয়ার পর তার শরীরে কোনো বিরূপ প্রতিক্রিয়া নেই। তথ্যমন্ত্রী, সংস্কৃতি প্রতিমন্ত্রী ও উৎসব পরিচালক ফারিহা জান্নাত মীম যথাক্রমে জাতীয় পতাকা, উৎসবের কেন্দ্রীয় পতাকা ও চলতি উৎসবের পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও প্রদীপ জ্বেলে উৎসব উদ্বোধন করেন।

Top