পাপুল সরকারদলীয় নন,স্বতন্ত্র সংসদ সদস্য - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

পাপুল সরকারদলীয় নন,স্বতন্ত্র সংসদ সদস্য


আলোকিত বার্তা:বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন,পাপুল সরকারদলীয় নন,স্বতন্ত্র সংসদ সদস্য। পাপুলের বিরুদ্ধে অবৈধ অর্থ আয়সহ যেসব দুর্নীতি বিএনপির সময় হয়েছে।যদি তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ থাকে তবে এর দায় বিএনপিকেই বহন করতে হবে।শনিবার(৩০ জানুয়ারি)দুপুরে কুষ্টিয়া পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।তিনি বলেন,পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি,এটা আন্তর্জাতিক আদালতে প্রমাণিত। এটা বিএনপির কাল্পনিক অভিযোগ। এটা নিয়ে কথা বলার মাধ্যমেই প্রমাণ হয়,এই কাল্পনিক অভিযোগের পেছনে বিএনপিরই মদদ ছিল।

নির্বাচন নিয়ে হানিফ বলেন, ‘পরিকল্পিতভাবে বিএনপি নির্বাচনে অংশই নেয় নির্বাচন কমিশন ব্যবস্থাকে বিতর্কিত করার জন্য। ভোটের সময় দেখা যায় কেন্দ্রে তাদের কোনো এজেন্ট থাকে না, ভোটার থাকে না। প্রশাসন ভোটের সময় আইনশৃঙ্খলা রক্ষার জন্য নিরপেক্ষ একটা ভূমিকায় সক্রিয় থাকবে, এটাই স্বাভাবিক। ভোটের নামে বিএনপির সন্ত্রাসীরা যদি নাশকতা করে, তবে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবেই। এতে তারা আওয়ামী লীগের লোকজনকেও ছাড় দেয় না।এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Top