বিএনপি করোনাভাইরাসের টিকা আগে নিতে চাইলে সে ব্যবস্থা করার জন্য স্বাস্থ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

বিএনপি করোনাভাইরাসের টিকা আগে নিতে চাইলে সে ব্যবস্থা করার জন্য স্বাস্থ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব


আলোকিত বার্তা: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি করোনাভাইরাসের টিকা আগে নিতে চাইলে সে ব্যবস্থা করার জন্য স্বাস্থ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব।বুধবার তথ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ সংবাদপত্র পরিষদ নেতাদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের তিনি একথা বলেন।এর আগে বুধবার সকালে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন ভারতে ভ্যাকসিন নিতে গিয়ে কয়েক জায়গায় মৃত্যু হয়েছে। বাংলাদেশে এই টিকা আগে ‘ভিআইপিদের’ দেওয়া হোক। তার একদিন আগে গত মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সাধারণ মানুষ করোনার টিকা কীভাবে কতটা পাবে- তা নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি বলেছিলেন, এই সরকার করোনা নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এখন তারা টিকা নিয়ে নতুন লুটপাটে নিমগ্ন হয়েছে।

এসব বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, তারা মনে করেছিল এই মহামারি সরকার সঠিকভাবে মোকাবিলা করতে পারবে না। যখন সেটি হয়নি তারা প্রথম থেকে আশঙ্কা বা ধারণা করেছিল এমনকি হয়ত প্রার্থনাও করেছিল যে, করোনায় যেন ব্যাপক লোক ক্ষয় হয় এবং দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়। কিন্তু তা না হওয়ায় তারা প্রচণ্ড হতাশ হয়েছে।তিনি বলেন, তারা (বিএনপি) গুজব রটিয়েছিল একটি ভুল সংবাদের প্রেক্ষিতে সঠিক সময়ে ভ্যাকসিন আসছে না। কিন্তু সঠিক সময়ে ভ্যাকসিন আসছে। এমনকি ভারত সরকারের উপহার হিসেবে আমরা ২০ লাখ ডোজ ভ্যাকসিন পাচ্ছি বিনামূল্যে।বিএনপির উদ্দেশে ড. হাছান মাহমুদ বলেন, তারা যখন সবকিছুতে ব্যর্থ হচ্ছে তখন ভ্যাকসিন নিয়ে অন্য কথা বলছে, লুটপাটের কথা বলছে। লুটপাটের দল তো বিএনপি, সেজন্য সবকিছুতে লুটপাট দেখার চেষ্টা করে।

Top