প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভ্যাকসিন সকলের কাছে পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছেন - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভ্যাকসিন সকলের কাছে পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছেন


আলোকিত বার্তা:আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভ্যাকসিন সকলের কাছে পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছেন এবং সেটা হবে বিনামূল্যে।বৃহস্পতিবার দুপুরে মাহবুবউল আলম হানিফ কুষ্টিয়ার নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন।করোনার ভ্যাকসিন নিয়ে দুর্নীতি প্রসঙ্গে হানিফ বলেন,যেটা বাংলাদেশে এখনো আসেইনি তার মধ্যে লুটপাটের কথা বলা দায়িত্বশীলতার পরিচয় বহন করে না। যেখানে বিনামূল্যে দেওয়ার চেষ্টা চলছে সেখানে লুটপাটের প্রসঙ্গ অযৌক্তিক এবং অবান্তর।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সরকার পতনের আন্দোলনের হুমকি প্রসঙ্গে হানিফ বলেন, বিএনপির সে সক্ষমতা নেই। বিএনপির সরকার পতনের আহ্বান এবং হুংকার শুনে জনগণ এখন হাসে। ১০ বছর ধরে তারা অজস্রবার এ কথা বলে আসছে। শুধুমাত্র কর্মীদের টিকিয়ে রাখার জন্য তারা এসব বলে। বিএনপি বা অন্য কোনো দলের আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর মতো সক্ষমতা নেই।

Top