করোনার নমুনা পরীক্ষার হিসেবে নতুন রোগী শনাক্তের হার ৫ শতাংশে নেমেছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) শিল্পে গ্যাস সংকট কাটছেই না,তেল কিনতে ৬৫০০ কোটি টাকা চায় পিডিবি নির্বাচনের পরিকল্পনা নভেম্বর ধরে আগানো হচ্ছে জ্যেষ্ঠতার তালিকায় ২৫৭ ‘অনিয়মিত’ প্রকৌশলী ! এলজিইডিতে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা ডিলারদের ঘরে কর্মকর্তাদের কীসের এত খাওয়াদাওয়া,সার সংকটে হয়রান কৃষক অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ

করোনার নমুনা পরীক্ষার হিসেবে নতুন রোগী শনাক্তের হার ৫ শতাংশে নেমেছে


আলোকিত বার্তা:গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে করোনার নমুনা পরীক্ষার হিসেবে নতুন রোগী শনাক্তের হার ৫ শতাংশে নেমেছে। সারাদেশের সরকারি ও বেসরকারি ১৮১টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ৬৮টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৬৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হন ৭৮৫ জন। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ৫.৭৪ শতাংশ।শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গত বছরের মার্চ মাসে দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। শুক্রবার (৮ জানুয়ারি) পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ লাখ ৩১ হাজার ৪৯১টি এবং মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ২০ হাজার ৬৯০ জন। এ পর্যন্ত রোগী শনাক্তের হার ১৫.৬৩ শতাংশ।রোগতত্ত্ববিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে আসছিলেন, মোট নমুনা পরীক্ষা হিসেবে শনাক্তের হার ৫ শতাংশ বা তার নিচে নেমে এলে এবং পর পর চার সপ্তাহ তা অব্যাহত থাকলে করোনা নিয়ন্ত্রণে রয়েছে এবং সংক্রমণ বৃদ্ধির তেমন সম্ভাবনা নেই বলে ধরে নেয়া যাবে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৩ ও নারী ৩ জন। সবাই হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৭৩৪ জনে।রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় মোট সুস্থ হন ৮৩৩ জন। এতে মোট সুস্থ হন ৪ লাখ ৬৫ হাজার ২৭৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯.০৩৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৯ শতাংশ।চলতি বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। ৮ জানুয়ারি পর্যন্ত মোট মৃত্যু ৭ হাজার ৭৩৪ জন। এদের মধ্যে পুরুষ ৫ হাজার ৮৮০ (৭৬.০৩ শতাংশ) ও নারী ১ হাজার ৮৫৪ জন (২৩.০৯৭ শতাংশ)।মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মৃত ১৬ জনের মধ্যে শূন্য থেকে দশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ১৪ জন রয়েছেন।বিভাগীয় হিসেবে গত ২৪ ঘণ্টায় মৃত ১৬ জনের মধ্যে ঢাকায় ১২ জন, চট্টগ্রামে দুইজন, খুলনায় একজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।

Top